সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদ্রিদ ডার্বিতে জয় পেলো রিয়াল

প্রতিনিধি: / ৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে তীব্র লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। এর ফলে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। গত বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই, মাত্র দুই মিনিটে ফেদে ভালভার্দের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় রিয়াল। আতলেতিকোর দেয়াল ভেদ করে বলটি সোজা জালে ঢ়ুকে যায়, গোলরক্ষক ইয়ান ওবলাক হাত ছুঁইয়ে দিয়েও তা ঠেকাতে পারেননি। চলতি মৌসুমে নিজের প্রথম গোল করে উচ্ছ্বাসে ভাসেন ভালভার্দে। গোলের পর রিয়াল কিছুটা রক্ষণাত্মক হয়ে খেলতে থাকে এবং পাল্টা আক্রমণে সুযোগ খোঁজে। প্রথমার্ধে আতলেতিকো সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেলেও থিবো কোর্তোয়ার দৃঢ়তায় সফল হতে পারেনি। আলেঙ্ান্ডার সোরলথের হেড ও হুলিয়ান আলভারেজের শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক। ৫৫তম মিনিটে রদ্রিগো ব্যবধান দ্বিগুণ করেন। আতলেতিকোর রক্ষণভাগের মাঝখান দিয়ে দারুণভাবে ঢ়ুকে পড়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এটি ছিল তার শেষ পাঁচ ম্যাচে তৃতীয় গোল। তিন মিনিট পরেই আতলেতিকো ম্যাচে ফেরে। জুলিয়ানো সিমিওনের ক্রস থেকে হেডে গোল করেন সোরলথ। ডিফেন্ডার রাউল আসেনসিওকে হালকা ধাক্কা দিয়ে জায়গা করে নিয়ে গোলটি করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। আঁতোয়া গ্রিজমানের আকর্ষণীয় শট কোর্তোয়া অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন, আর মার্কোস লোরেন্তের শট অল্পের জন্য বাইরে চলে যায়। যোগ করা সময়ে আলভারেজের শট গোলমুখ ছুঁয়ে বেরিয়ে গেলে আতলেতিকোর স্বপ্ন শেষ হয়ে যায়। একসময় ধারাবাহিকতায় ভুগে চাকরি হারানোর মুখে থাকা জাবি আলোনসোর দল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছে। কিলিয়ান এমবাপে চোটের কারণে বাইরে থাকলেও তরুণ স্ট্রাইকার গনসালো গার্সিয়াকে আস্থায় রেখে সাফল্য পাচ্ছেন আলোনসো। আগামীকাল রোববার জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা, যারা অপর সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।


এই বিভাগের আরো খবর