সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিলবাওয়ের জালে বার্সার গোল বন্যা

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বার্সেলোনা। মাত্র ১৬ মিনিটে ৪ গোল করে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে বার্সা। বর্তমান চ্যাম্পিয়নরা প্রথমার্ধেই ৪ গোল করে ইতিহাস গড়েছে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথম দল হিসেবে চার গোল করার রেকর্ড করলো হান্সি ফ্লিকের শীষ্যরা। বার্সার হয়ে গোলের শুরুটা করেন ফেরান তোরেস। প্রথমার্ধের ২২ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে সূচনা করেন গোলের। এর ৮ মিনিট পর ৩০ মিনিটে ফের্মিন লোপেজ দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। রুনি বার্গধজির শক্তিশালী শট অ্যাথলেটিক ক্লাব গোলকিপার উনাই সিমনের হাত ফসকে চলে যায় জালে। আর ৩৮ মিনিটে রাফিনিয়া ছাদে জড়ানো শটে ব্যবধান করেন ৪-০। ফলে বিরতির আগেই ৪ গোল করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ইতিহাস গড়লো বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুর চার মিনিটের মাথায় রাফিনহা নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৫-০ করেন। যেখানে সিমন ছিলেন পুরোপুরি অসহায়। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে পাওয়া জয়েটি সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার টানা নবম। হান্সি ফ্লিকের দল ফাইনালে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও ১৩বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালে জয়ী দলের। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল আগামী রোববার জেদ্দায়। সৌদি আরব ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মধ্যে চুক্তি নবায়নের ফলে ২০২৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট দেশটিতেই আয়োজন করা হবে।


এই বিভাগের আরো খবর