সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নোয়াখালীর সাথে দাপুটে জয় পেলো ঢাকা

প্রতিনিধি: / ৫৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

তলানীর দুই দলের মুখোমুখি লড়াই। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস আগে অন্তত একটি ম্যাচ জিতেছিলো। নোয়াখালী এঙ্প্রেস একটি ম্যাচও জেতেনি। দলটির সামনে ছিল প্রথম ম্যাচ জয়ের সুযোগ। কিন্তু এবারও পারলো না তারা। নাসির হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে আবারও পরাজয়ের বৃত্তে আটকে থাকলো তারা। নোয়াখালী এঙ্প্রেসকে টানা ৫ম হারের স্বাদ দিলো ঢাকা ক্যাপিটালস। হারালো ৭ উইকেটের বিশাল ব্যবধানে। নোয়াখালীর করা ১৩৩ রান তাড়া করতে নেমে ১৪.১ ওভারে (৩৫ বল হাতে রেখে) জয় তুলে নিলো ঢাকা। ৫০ বলে ৯০ রান করে অপরাজিত থাকলেন নাসির হোসেন। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ বিপদে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। শূন্য রানে রহমানুল্লাহ গুরবাজ আউট হয়ে যান। দলীয় ১৪ রানের মাথায় ফিরে যান আবদুল্লাহ আল মামুন। এরপরই মাঠে নেমে ঝড় তুলতে শুরু করেন নাসির হোসেন। যে কারণে ১৪.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস। ৫ ম্যাচ শেসে ২ জয়ে এখন ঢাকার পয়েন্ট ৪। অন্যদিকে একটি ম্যাচও না জেতা নোয়াখালীর পয়েন্ট শূন্য এবং তারা রয়েছে টেবিলের একেবারে তলানীতে।


এই বিভাগের আরো খবর