সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও বলিউডে ফিরছেন প্রান্তিকা দাস

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বিনোদন:গেল বছর কার্তিক আরিয়ানের ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। সেই ছবিতে তার স্ক্রিন প্রেজেন্স নজর কেড়েছিল সবার। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতে আবারও ধামাকা দিলেন এই অভিনেত্রী। ফের হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এবার আর পার্শ্ব চরিত্র নয়, সরাসরি মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। জানা গেছে, আগের ছবির মতোই প্রান্তিকার নতুন ছবি ‘জোর’ হরর-কমেডি ঘরানার। কেএসএস প্রোডাকশন প্রযোজিত ও গৌরব দত্ত পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসের ১৬ তারিখ। তিন বন্ধুর গল্প ও সরস্বতী চরিত্র সিনেমাটি আবর্তিত হয়েছে তিন বন্ধুর গল্প নিয়ে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা (জিতু), আকাশ মাখিজা (গুড্ডু) এবং প্রান্তিকা দাস (সরস্বতী)। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিজ্ঞ অভিনেতা জয় সেনগুপ্তকে। প্রান্তিকার উচ্ছ্বাস ও ভয়ের অভিজ্ঞতা বছরের শুরুতেই বলিউডে কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পেয়ে আপ্লুত প্রান্তিকা। নিজের চরিত্র ও শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল। সরস্বতীর চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং। সরস্বতীর জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আর সেগুলো পূরণ করার জন্য সে সব কিছু করতেও প্রস্তুত। এমনকি নিজের সৌন্দর্যকেও সে নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে।” শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, “ছবিতে বেশ কিছু ভয়ের দৃশ্য রয়েছে। শুটিং করতে গিয়ে সত্যিই ভয় পেয়েছি। আশা করছি, দর্শকদের ছবিটা খুব ভালো লাগবে।” অন্যান্য কাজ উল্লেখ্য, প্রান্তিকাকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ভর্গ’ ছবিতে, যেখানে তার বিপরীতে ছিলেন সৌরভ দাস। চলতি বছরে বলিউডের পাশাপাশি একটি ওড়িয়া ছবিতেও কাজ করতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর