সর্বশেষ :
সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা পশ্চিম তীরে মসজিদে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাইওয়ানের চারপাশে চীনের বড় সামরিক মহড়া

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : তাইওয়ানের চারপাশে গতকাল সোমবার বড় ধরনের সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে চীন। পাশাপাশি আগামীকালও দ্বীপদেশটির চারপাশে জল ও আকাশ পথের পাঁচটি অঞ্চলে তাজা গোলাবর্ষণের কথা জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপির। স্বশাসিত তাইওয়ানকে নিজেদের সার্বভৌম ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে চীন এবং তারা গণতান্ত্রিক এই দ্বীপটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শক্তি প্রয়োগের বিষয়টি কখনোই বাতিল করে দেয়নি। তাইওয়ানের সবচেয়ে বড় নিরাপত্তা সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বীপদেশটির বেশ বড় আকারের অস্ত্র বিক্রি চুক্তির ঘোষণার পরপরই চীনের এই সামরিক মহড়া শুরু হলো। চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ই জানান, গতকাল সোমবার থেকে চীন তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ রকেট ফোর্সকে ‘জাস্টিস মিশন-২০২৫’ ছদ্ম নামের এই বৃহৎ সামরিক মহড়ায় অংশ নিতে পাঠাচ্ছে। প্রেসিডেন্ট শি জনপিং বলেন, পানি ও আকাশ পথে যুদ্ধের প্রস্তুতিমূলক টহল, সমন্বিত শ্রেষ্ঠত্ব অর্জন, গুরুত্বপূর্ণ বন্দর ও এলাকাগুলো অবরোধ করা এই মহড়ার মূল লক্ষ্য। চীনের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার খাতিরে অন্য ধরনের কোনো নৌযান বা বিমানকে ওই এলাকায় প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চীনের এই তৎপরতার নিন্দা জানিয়ে তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিসের মুখপাত্র কারেন কুয়ো বলেন, চীনের পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা এবং প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখানোর জন্যই নেওয়া হচ্ছে। তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পাল্টা ব্যবস্থা হিসেবে একটি ‘রেসপন্স সেন্টার’ প্রতিষ্ঠা করেছে এবং সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সদস্যদের নিয়ে দ্রুত ‘প্রতিক্রিয়া’ প্রদানে মহড়া চালাচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের এই মহড়া তাদের আগ্রাসী মনোভাবকেই প্রকাশ করে এবং তা শান্তি বিনষ্টকারী তৎপরতা হিসেবে নিজেদের অবস্থানকে প্রতিষ্ঠিত করে।


এই বিভাগের আরো খবর