সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রত্যেকের মাঝে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন : মোশাররফ করিম

প্রতিনিধি: / ৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:নাটক, সিনেমা বা সংগীত শুধু বিনোদনের অনুষঙ্গ নয়; বরং তা মানুষের আবেগ, মনন ও যাপনের দিকটিও দেখায়। তাই জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম মনে করেন, শিল্পবোধ প্রতিটি মানুষের মধ্যে থাকা জরুরি। একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এই অভিনেতা বলেন, সবাইকে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রত্যেকের মাঝে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন। উদাহরণ টেনে অভিনেতা বলেন, আজ মানুষের মধ্যে শিল্পবোধ থাকলে বুড়িগঙ্গার পানি এত দূষিত হতো না। কারণ, যার ভেতরে সুন্দরের বোধ আছে, সে কখনোই পানিতে ময়লা ফেলে তা নষ্ট করতে পারতো না। বর্তমান সময়ে শিল্প-সংস্কৃতির প্রয়োজনীয়তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে- বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে শিল্পবোধ বা অভিনয়, নাটক, সিনেমা, গান, সংস্কৃতির দরকারটা কি? নিজের অভিজ্ঞতার আলোকে মোশাররফ করিম বলেন, অভিনয় করতে গিয়ে প্রতিদিন শিখেছি, সৎ মানুষ হতে হবে। এসবের মধ্য থেকেই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। উদাহরণও পাওয়া যাবে না, যে একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করেছে বা সন্ত্রাসী হয়েছে। কাজেই আমি চাই, সকল মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক।


এই বিভাগের আরো খবর