সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দীপু দাস হত্যার নিন্দা জানিয়ে কটাক্ষের মুখে জাহ্নবী

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কে নাম জড়িয়েছে আলোচিত ভারতীয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠীর। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতীয় শিল্পীদের উদ্বেগ প্রকাশ নতুন কিছু নয়। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে মাঝেমধ্যেই তারা হতাশা ও উদ্বেগের কথা জানান। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে একটি পোস্ট দেন জাহ্নবী। সেখানে তিনি বাংলাদেশের পরিস্থিতির সমালোচনার পাশাপাশি দীপু দাসের হত্যার নিন্দা জানান। কিন্তু সেই মন্তব্যের পরই অনলাইনে সমালোচনার মুখে পড়েন শ্রীদেবীর মেয়ে। তার পোস্টের পর জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী তাকে কটাক্ষ করেন। বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। এরপর অনেকেই জাহ্নবীকে নিয়ে কটাক্ষ করতে থাকেন। এরপর জাহ্নবীর ভক্তরাও সরব হন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষে কথা বলার কারণে জাহ্নবীর ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে নীরব থাকেননি ধ্রুব রাঠীও। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয় নিয়ে তিনি নিজেই আগে ভিডিও তৈরি করেছেন। তাই এই ইস্যুতে জাহ্নবীকে সমালোচনার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, তিনি ঘুরিয়ে নয়, সরাসরি নিজের মত প্রকাশ করেন এবং কোনো প্রভাবশালী ব্যক্তি বা তারকার নাম দেখে ভয় পান না। উল্লেখ্য, বলিউডের নানা বিষয় নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য ধ্রুব রাঠী আগেও আলোচনায় এসেছেন। এর আগে রণবীর সিংয়ের একটি চলচ্চিত্রের প্রচার ও নির্মাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেছিলেন। বাংলাদেশ প্রসঙ্গকে ঘিরে জাহ্নবী কাপুর ও ধ্রুব রাঠীর এই বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 


এই বিভাগের আরো খবর