Dhaka ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় ৫ ফ্লাইট ঢাকায় নামতে না পেরে গেল কলকাতা

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৫১ Time View

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে  ঝাপসা ছিল। ঢাকার শাহজালালে পাঁচটি ফ্লাইট নামার কথা থাকলেও অতিরিক্ত কুয়াশায় স্পষ্ট রানওয়ে দেখতে না পেরে বিঘ্ন ঘটে। ফ্লাইট গুলো অবতরন করে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।

তথ্যনুযায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এসব ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, রাত ১টা থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুইটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। এছাড়া, রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিও অবতরণে ব্যর্থ হয়ে চলে যায় কলকাতা।একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর, গুয়াঞ্জু, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের ২ ঘণ্টা থেকে ৪ ঘণ্টা বিলম্বে অবতরণ করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঢাকা পোস্টকে বলেন, কুয়েত থেকে আগত কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে।

তবে, বিমানবন্দর সূত্রের মাধ্যমে ঢাকা পোস্ট অন্য ফ্লাইটগুলোর বিষয়েও নিশ্চিত হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ঘন কুয়াশায় ৫ ফ্লাইট ঢাকায় নামতে না পেরে গেল কলকাতা

Update Time : ০৮:০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫