সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

গল্প নিয়ে দর্শকদের তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ- এসব নিয়েই বঙ্ অফিসে ঝড় তুলেছে ‘অ্যাভাটার’ এর তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির পাঁচ দিনেও এর সাফল্য লক্ষণীয়। গত শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পায় জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। বিতর্ক ছাপিয়ে আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে ঝড় বইলেও বঙ্ অফিসে এতদিনে ৪০ কোটি মার্কিন ডলার আয় করে নিয়েছে এটি; যা এক মাইলফলক গড়ার পথে রয়েছে। ট্রেড অ্যানালিস্ট লুইস ফার্নান্দোর রিপোর্ট অনুযায়ী, প্রথম চার দিনে আন্তর্জাতিক বাজার থেকে ২৯ কোটি ৬২ লাখ ডলার এবং উত্তর আমেরিকার বাজার থেকে ১০ কোটি ২৫ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। অর্থাৎ, মাত্র চার দিনেই এর মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৩৯ কোটি ৮৭ লাখ ডলার। ধারণা করা হচ্ছে, পঞ্চম দিন পার হতেই এটি ৪০ কোটি ডলার ছাড়িয়ে এক মাইলফলক অতিক্রম করবে। তবে অনেকেই এই সিনেমাকে ‘পুরনো মদ নতুন বোতলে’ কিংবা ‘৪০০ মিলিয়ন ডলারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ বলে আখ্যা দিয়েছেন। ৩ ঘণ্টা ১৭ মিনিটের দীর্ঘ ব্যাপ্তি এবং দুর্বল সংলাপের কারণে অনেক দর্শক প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে এসেছে বলেও শোনা গেছে। কেউ কেউ আবার বলেছেন ‘টাইম ওয়েস্ট’। যদিও বা আয়ের চিত্র বলছে ভিন্ন কথা। এদিকে, ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছে ‘অ্যাভাটার থ্রি’। চলতি সপ্তাহ শেষে এটি শীর্ষ ১০-এ জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে। ২০০৯ সালে ‘অ্যাভাটার’ এবং পরবর্তীতে এর দ্বিতীয় কিস্তি বিশ্বজুড়ে আয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। প্রায় ৪০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত তৃতীয় এই কিস্তিটি শেষ পর্যন্ত ২ বিলিয়ন ডলারের ক্লাবে পৌঁছাতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়। তবে প্রাথমিক মন্দা ভাব কাটিয়ে বঙ্ অফিসে সিনেমাটির এই ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর