সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোরেলগঞ্জে আনন্দ মিছিল

প্রতিনিধি: / ৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর আগামি  ২৫ ডিসেম্বর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত জানিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে পৌর পার্ক থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
পরে বাজার চৌরাস্তা মোডে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, উপজেলা সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক নেতা আল আমিন হোসেন রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম অনি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশ গড়ার লক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহŸান জানান।


এই বিভাগের আরো খবর