সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার যুদ্ধে বিধ্বস্ত গাজা শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার গাজার সিভিল ডিফেন্সের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। সংস্থার বিবৃতিতে জানিয়েছে, গত মঙ্গলবার উদ্ধারকর্মীরা সালেম নামের একজন ফিলিস্তিনির পরিবারের সদস্যদের লাশ উদ্ধার করে। তারা ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজার আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলায় এই পরিবারের মোট ৬০ জন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গাজা উপত্যকায় ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের খুঁজে বের করার জন্য সিভিল ডিফেন্স এই বাড়িটিতেইই প্রথম অভিযান চালায়। খননকারী যন্ত্রসহ সরঞ্জামের অভাব থাকলেও অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল প্রায় ৭০ হাজার ৭০০ জনকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে এবং পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত করেছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।


এই বিভাগের আরো খবর