সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আজ মুক্তি পাচ্ছে ‘অমীমাংসিত’

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:রায়হান রাফী ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। শুটিংসহ যাবতীয় কাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন নানা জটিলতায় আটকে ছিল ফিল্মটি। অবশেষে অবশেষে জট খুলতে যাচ্ছে রহস্যের। ‘অমীমাংসিত’ এর মিমাংসা হচ্ছে। আজ সোমবার মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি। কিছুদিন আগে একটি পোস্টার শেয়ার করে ফিল্মটির অভিনয়শিল্পীরা লিখেন-চেহারার আড়ালে লুকানো রহস্য এখনো প্রকাশের অপেক্ষায়। রায়হান রাফী নির্মিত আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’, আসছে ১৫ ডিসেম্বর। এমন ঘোষণার পরও সঙ্কায় ছিল ওয়েবফিল্মটি নির্ধারিত তারিখে আসবে কিনা। কিন্তু সকল জল্পনা কাটিয়ে আইস্ক্রিণ থেকৈ জানিয়ে দিল ১৫ ডিসেম্বরেই এটি মুক্তি পাবে। বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘দেশে বড় কোনো দুর্যোগ না ঘটলে কালই মুক্তি পাবে অমীমাংসিত। আশা করি দর্শকদের অপেক্ষার অবসান কালই ঘটতে চলেছে।’ চলচ্চিত্রটি মুক্তির কথা ছিল ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। টিজার প্রকাশের পর সেন্সর বোর্ড জানায়, ওটিটি কনটেন্ট হলেও মুক্তির আগে ছাড়পত্র আবশ্যক। পরপর দুই ধাপ পর্যালোচনায় গত বছরের এপ্রিলে বোর্ড চলচ্চিত্রটিকে ‘প্রদর্শনযোগ্য নয়’ ঘোষণা করে- ফলে আটকে যায় মুক্তি। সে সময় ‘অমীমাংসিত’ সিনেমাটিকে ছাড়পত্র না দেওয়ার পেছনে চারটি উল্লেখযোগ্য কারণের কথা উল্লেখ করেছিল তৎকালীন সেন্সর বোর্ড। রহস্যঘেরা থ্রিলারধাঁচের এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পীকে।


এই বিভাগের আরো খবর