সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৩০০ কোটির মাইলফলক স্পর্শ করলো ‘ধুরন্ধর’

প্রতিনিধি: / ২৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:মুক্তির পর থেকেই আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’ বঙ্ অফিসে রীতিমতো ঝড় তুলেছে। বিশ্বজুড়ে এটির আয় এরই মধ্যে ছাড়িয়েছে ৩০০ কোটি রুপি। তবে সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি সিনেমাটির। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুক্তি পেলেও, মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে ‘ধুরন্ধর’। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সংবাদ থেকে এ তথ্য জানা গেছে। মধ্যপ্রাচ্যের যে ছয়টি দেশে সিনেমাটি মুক্তি পায়নি, সেগুলো হচ্ছে- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। অভিযোগ উঠেছে, সিনেমাটিতে পাকিস্তানের বিরুদ্ধে বার্তা থাকায় এসব দেশের কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি। যদিও নিষেধাজ্ঞার বিষয়ে দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। সিনেমাটির প্রযোজনা সংস্থার একটি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে ‘ধুরন্ধর’ মুক্তির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কারণ, এই অঞ্চলে বিপুলসংখ্যক প্রবাসী ভারতীয় বসবাস করেন এবং মধ্যপ্রাচ্য হিন্দি সিনেমার একটি বড় বাজার। তবে বিভিন্ন পথ চেষ্টা করেও কোনো দেশ থেকেই ছাড় পাওয়া যায়নি। ফলে পুরো অঞ্চলে সিনেমাটির মুক্তি আটকে যায়। এটাই অবশ্য প্রথম ঘটনা নয়। এর আগেও ‘ফাইটার’, ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’র মতো সিনেমা শুরুতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুক্তি পায়নি। পরে অবশ্য কিছু দেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। যেমন, ‘ফাইটার’ পরে সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেয়েছিল। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির ছয় বছর পর আদিত্য ধর ফিরেছেন ‘ধুরন্ধর’ নিয়ে। সিনেমাটিতে এক ভারতীয় গুপ্তচরের পাকিস্তানের ভেতরে ঢ়ুকে দুঃসাহসী অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুনসহ আরও অনেকে।


এই বিভাগের আরো খবর