সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রোনালদোকে এবার দেখা যাবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে!

প্রতিনিধি: / ২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:হলিউডের জনপ্রিয় অ্যাকশন রেসিং ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ এবার কি পা রাখতে চলেছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কারণ, সম্প্রতি অভিনেতা ভিন ডিজেলের একটি ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে জল্পনা উসকে দিয়েছে। ডোমিনিক টোরেটো চরিত্রে পরিচিত ভিন ডিজেল নিজের ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। শুরুতে ক্যাপশনে তিনি লেখেন, একসময় রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল। জানা যায়, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর প্রিকুয়েল ‘লস বানডোলেরস’-এ রোনালদোর অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সেই ছবিতে দেখা দেননি। কিন্তু বিষয়টি অন্যদিকে মোড় নেয় যখন ভক্তরা লক্ষ্য করেন-ভিন ডিজেল ওই পোস্টের ক্যাপশন সামান্য বদলে ফেলেছেন। নতুন ক্যাপশনে লেখা হয়েছে, সবাই জিজ্ঞেস করছিল, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি-সে একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলামৃ এই পরিবর্তনই ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। কমেন্ট সেকশনে শুরু হয় তোলপাড়-অনেকে ধারণা করছেন, তাহলে কি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ রোনালদোর দেখা মিলতে চলেছে? কেউ কেউ আবার কল্পনা করছেন, তিনি কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন। অধিকাংশ মন্তব্যই ছিল ইতিবাচক এবং রোনালদোকে এই আইকনিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে দেখার আগ্রহে ভরপুর। তবে এখানেই শেষ নয়। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ ক্রিস্টিয়ানো রোনালদোর অভিনয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আপাতত বিষয়টি জল্পনার পর্যায়েই রয়েছে।


এই বিভাগের আরো খবর