সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : ভারতের পর্যটনকেন্দ্র গোয়ায় এক নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নেপালের নাগরিক রয়েছেন বলে গতকাল সোমবার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানায়। নেপালের রাষ্ট্রদূত শঙ্কর পি. শর্মা এক বিবৃতিতে বলেন, ‘গোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের মধ্যে চারজন নেপালের নাগরিকও রয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ বাকি নিহতরা ভারতীয় নাগরিক। অধিকাংশই ছিলেন ক্লাবের কর্মী ও দিল্লি থেকে আসা পর্যটক। উত্তর গোয়ার আরপোরা এলাকার ওই ক্লাবে আগুন লাগে। কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়। নাইটক্লাবের কাঠের অংশে আগুন ধরে যাওয়ার পর বেশিরভাগ মানুষ বেসমেন্ট এবং রান্নাঘরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার জানান, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি অন্যান্য নাইটক্লাবেও নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। ভারতে নিম্নমানের ভবন নির্মাণ, অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা বিধি না মানার কারণে অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে।


এই বিভাগের আরো খবর