সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কোনো বাধা আমাদের থামাতে পারবে না: আসাদের পতনের বার্ষিকীতে আল-শারা

প্রতিনিধি: / ৫৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : গত বছরের ডিসেম্বরে সিরিয়ার নেতা বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। এরপর জানুয়ারিতে বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করেন। আসাদের শাসনের পতনের প্রথম বার্ষিকীতে আল-শারা বলেছেন, ‘কোনো বাধা আমাদের থামাতে পারবে না এবং স্রষ্টার ইচ্ছায় আমরা একসঙ্গে প্রতিটি বাধা মোকাবেলা করবো।’ গতকাল সোমবার সানা নিউজ এজেন্সি জানিয়েছে, দামেস্কের উমাইয়া মসজিদে ফজরের নামাজ আদায়ের পর সামরিক পোশাক পরে আল-শারা সিরিয়ানদের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, ‘কেউ যত শক্তিশালী হোক না কেন, আমাদের পথে দাঁড়াবে না। কোনো বাধা আমাদের থামাতে পারবে না এবং স্রষ্টার ইচ্ছায় আমরা একসঙ্গে প্রতিটি বাধা মোকাবেলা করবো।’ তিনি আরও বলেন, ‘স্রষ্টার ইচ্ছায় উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে- আমরা সিরিয়াকে আবার বর্তমান এবং অতীতের মতো শক্তিশালী করে তুলব – সিরিয়ার প্রাচীন ঐতিহ্যের মতো পুনর্গঠন করে।’ এ দিন আল-শারা দামেস্কের উমাইয়া মসজিদের ভেতরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপহার হিসেবে কাবার কাপড়ের একটি টুকরো রেখে দেন।

 


এই বিভাগের আরো খবর