সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধবিমানে রাডার লক ঘটনায় চীনের রাষ্ট্রদূতকে তলব করলো জাপান

প্রতিনিধি: / ৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : চীনা সামরিক বিমান জাপানি বিমানের ওপর রাডার লক করার পর, জাপান চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানের সমর্থনে মন্তব্য করার পর, এই সর্বশেষ ঘটনাটি প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত মাসে তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন যে জাপান স্বায়ত্তশাসিত দ্বীপে চীনের যে কোনো হামলার ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপ করবে। দ্বীপটি চীন নিজের বলে দাবি করে এবং জবরদস্তি দখল করার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি তারা। জাপানের তথ্য অনুযায়ী, চীনের লিয়াওনিং বিমানবাহিনীর জে-১৫ যুদ্ধবিমান শনিবার ওকিনাওয়ার নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় জাপানি বিমানগুলোর ওপর দুইবার রাডার লক করেছে। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। তবে এই প্রথমবারের মতো জাপান এমন কোনও ঘটনা প্রকাশ করেছে। লক্ষ্যবস্তু শনাক্তকরণের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য যুদ্ধবিমানগুলোতে আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের রাডার ব্যবহার করে থাকে। গত রোববার চীনের নৌবাহিনী জানিয়েছে যে জাপানি বিমানগুলো ‘বারবার চীনা নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকার কাছে এসে সমস্যা সৃষ্টি করেছে, যা চীনা পক্ষের স্বাভাবিক প্রশিক্ষণকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে এবং বিমানের নিরাপত্তাকে চরমভাবে বিপন্ন করেছে।’ এক বিবৃতিতে আরো বলা হয়েছে যে টোকিওর দাবি, ‘সম্পূর্ণভাবে বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ এবং জাপানকে ‘যথাযথভাবে অবিলম্বে অপবাদ ও কটুক্তি’ বন্ধ করতে হবে। উপ-পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি রোববার চীনের রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করেন এবং ‘এই ধরণের বিপজ্জনক কাজ অত্যন্ত দুঃখজনক’ বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর