সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার অপুর সাথে জুটি বাঁধছেন আব্দুন নূর সজল

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ‘দূর্বার’ শিরোনামের এ সিনেমাতে সজলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গণমাধ্যমকে এমনটা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক কামরুল হাসান ফুয়াদ। এটি পরিচালকের প্রথম সিনেমা। জানা গেছে, মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্পের এ সিনেমাটিতে থাকবে রোমান্স এবং ড্রামার মিশেল। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন, সানজু জন। ছবির পরিচালক বলেন, ‘এখন প্রি-প্রোডাকশন চলছে, একইসঙ্গে চলছে রিহার্সেল। সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর থেকে শুটিং শুরুর প্ল্যান করেছি।’ সজল এবং অপু বিশ্বাসকে জুটি করার পরিকল্পনা সম্পর্কে জানিয়ে কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘এখন পর্যন্ত অনেকগুলো ফিকশন, বিজ্ঞাপন নির্মাণ করেছি। আমার প্রথম ফিকশনের নায়ক ছিলেন সজল ভাই। তার অভিনয় কিংবা পারফররম্যান্স নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেই জায়গা থেকে নিজের প্রথম সিনেমাটা তার সঙ্গেই করার ইচ্ছে ছিল। এছাড়া যেহেতু প্রেক্ষাগৃহের জন্য সিনেমাটা, আরও একজন পারফর্মার প্রয়োজন ছিল। সেদিক থেকে অপু দি নিঃসন্দেহে দারুণ। তাকে গল্প শোনানোর পর তিনি সেটি পছন্দ করেন।’ আগামী ১৬ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। তবে শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেওয়ার কথা আছে তাদের।

 


এই বিভাগের আরো খবর