Dhaka ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জেসিকা আলবা

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৭১ Time View

বিনোদন:হলিউড অভিনেত্রী জেসিকা আলবা তার ক্যারিয়ারের অন্যতম কঠিন একটি দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। ২০০৫ সালের সুপারহিরো সিনেমা ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ একটি নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে, যা নিয়ে আগে থেকেই অস্বস্তিতে ছিলেন অভিনেত্রী। দৃশ্যটিকে তিনি ‘ভীষণ অপমানজনক’ বলে বর্ণনা করেছেন। গত শুক্রবার সৌদি আরবে আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ৪৪ বছর বয়সী ‘সিন সিটি’ তারকা জেসিকা আলবা তার অভিনয় জীবনের এই অভিজ্ঞতার কথা জানান। নিউ ইয়র্ক পোস্টের বরাতে জানা যায়, ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার নগ্ন দৃশ্যে অভিনয় প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি ভেবেছিলাম এটা জঘন্য। বাস্তব জীবনে এটি খুব অপমানজনক ছিল।’ আলবা আরও বলেন, ‘আমি বেশ রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, আর আমিও যথেষ্ট লাজুক প্রকৃতির মানুষ। দৃশ্যটির জন্য আমি সপ্তাহ ধরে ভীত ছিলাম। সেই দিনগুলো থেকে আমার এখনও অনেক ধাক্কা লেগে আছে।’ সিনেমাটির ওই দৃশ্যে দেখা যায়, জেসিকা আলবার চরিত্র ‘সু স্টর্ম’ তার নতুন অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে পুলিশের ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু পোশাক খোলার মাঝপথে তিনি দৃশ্যমান হয়ে যান এবং বহু দর্শকের সামনে তাকে নগ্ন অবস্থায় দেখা যায়। ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ জেসিকা আলবা ছিলেন চারজনের দলের একমাত্র নারী সদস্য। অন্য তিন সদস্যের ভূমিকায় ছিলেন ক্রিস ইভান্স, মাইকেল চিকলিস এবং লোয়ান গ্রাফাড। ড. ডুম নামে খলনায়কের চরিত্রে অভিনয় করেন প্রয়াত জুলিয়ান ম্যাকমাহন। জেসিকা আলবা পরে ২০০৭ সালের সিক্যুেয়ল ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ দ্য সিলভার সার্ফার’-এও সু স্টর্ম চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ২০১৫ সালে কেট মারা এবং ২০২৫ সালের আসন্ন সিনেমায় ভ্যানেসা কিরবি চরিত্রটি রূপদান করবেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

কঠিন দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জেসিকা আলবা

Update Time : ০৩:১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫