সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ে নিয়ে মালাইকার বিস্ফোরক মন্তব্য

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা বলেছেন, বয়সে কম পুরুষকে বিয়ে করা বা সম্পর্ক গড়লে নারীদের বেশি সমালোচনা করা হয়, অথচ পুরুষদের ক্ষেত্রে তা স্বাভাবিক হিসেবে দেখা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি তুলে ধরেন। আরবাজ খানের সঙ্গে প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনের অবসান এবং অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মালাইকা বর্তমানে নতুন সম্পর্কে রয়েছেন বলে বলিউডে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, তার নতুন সঙ্গী ব্যবসায়ী হার্ষ মেহেতা। বয়সে তাদের পার্থক্য প্রায় ১৯ বছর। এ নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। মালাইকা জানান, সমাজ একজন পুরুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে সহজভাবে গ্রহণ করলেও একই বিষয়ে নারীরা সমালোচনার মুখে পড়েন। তার দাবি, পুরুষরা বিচ্ছেদের পর নতুন সম্পর্কে গেলে তা প্রশংসা পায়, কিন্তু নারীর ক্ষেত্রে উল্টো প্রতিক্রিয়া আসে। সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘আজ আমি যে অবস্থানে, সেখানে পৌঁছাতে আমার জীবনে কয়েকজন পুরুষের ভূমিকা ছিল। কিন্তু দেখা যায়, পুরুষরা বিচ্ছেদের পর নিজের মতো জীবন এগিয়ে নিলে সমাজ তা সহজভাবে নেয়, এমনকি প্রশংসাও করে। হাঁটুর বয়সী নারীকেও তারা বিয়ে করতে পারে- তাতেও বাহবা মেলে। কিন্তু একই কাজ কোনো নারী করলে সমালোচনা, প্রশ্ন ও কটাক্ষের মুখে পড়তে হয়। এসব প্রচলিত মানসিকতা বদলানো দরকার।’ বলিউডের সূত্র বলছে, গত কয়েক মাস ধরে হার্ষ মেহেতার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন মালাইকা। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। বিদেশ ভ্রমণেও তারা একসঙ্গে ছিলেন বলে সংবাদমাধ্যমে জানা গেছে। তাদের সম্পর্ক ঘিরে বলিউডে জল্পনা অব্যাহত রয়েছে।

 


এই বিভাগের আরো খবর