সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তির আগেই ঝড় তুললো ‘ধুরন্ধর’

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। আদিত্য ধর পরিচালিত এ তারকাখচিত সিনেমায় বাড়তি নজর কেড়েছেন অভিনেতা। কারণ এ সিনেমায় রণবীরই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির লক্ষ্যে এর মধ্যে চলতি সপ্তাহের শুরুতেই খুলে দেওয়া হয়েছিল অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। কলকাতার বেশ কিছু প্রেক্ষাগৃহে টিকিটের দাম ৫০০ টাকারও বেশি। যদিও বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’ টিকিটের দামের তুলনায় এটি কিছুই না। জানা গেছে, অগ্রিম টিকিট বুকিং থেকে এর মধ্যেই প্রায় ৪.২৪ কোটি টাকা আয় করে ফেলেছে রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’। সেই নিরিখে চলতি বছরের মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমার সঙ্গে তুলনায় কোথায় দাঁড়িয়ে ‘ধুরন্ধর’? বাদশাহ শাহরুখ খান, যশ ও আল্লু অর্জুনদের তুলনাতেই বা কোথায় রণবীর? জানা যাবে আজ থেকে। অনেক সময় দেখা গেছে, বঙ্ অফিসে সিনেমার আয়ের ওপর নির্ভর করছে দর্শকদের আগ্রহ। অগ্রিম টিকিট বুকিংয়ের থেকে আয়ের ক্ষেত্রে সবাইকে ছাপিয়ে এগিয়ে রয়েছে শাহরুখের ‘পাঠান’। এটি অগ্রিম বুকিং থেকে প্রায় ৫০ কোটি টাকা আয় করে। সেই সিনেমার বিশ্বব্যাপী আয় হয়েছিল ১০৫৬ কোটি টাকা। এরপর অবশ্য সেই নজির নিজেই ভাঙেন বাদশাহ, ‘জওয়ান’ সিনেমায়। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ শাহরুখের ২০২৩ সালের দ্বিতীয় সিনেমা। অগ্রিম বুকিং থেকে সেই সিনেমা ৫১ কোটি টাকা আয় করে। বিশ্বব্যাপী সেই সিনেমার আয় ১১৪৮ কোটি টাকা। রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’ ইতোমধ্যে ৭২ লাখ টিকিট বিক্রি করে ফেলেছে। যদিও টিকিট বিক্রির নিরিখে এ সিনেমা এগিয়ে দিল্লিতে। এর পরে মুম্বাইয়ে। তৃতীয় স্থানে আছে কলকাতা। রণবীরকে এ সিনেমায় দেখা যাবে এক গুপ্তচরের চরিত্রে। সিনেমায় দেশাত্মবোধের উপাদানের সঙ্গে দেখানো হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক দিকও। রয়েছে ভরপুর অ্যাকশন।

 


এই বিভাগের আরো খবর