Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৭২ Time View

রাষ্ট্রপতির সঙ্গে আগামী ১০ ডিসেম্বর সাক্ষাৎ করতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে আগামী ৭ ডিসেম্বর তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভায় বসবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নির্বাচন কমিশনার বলেন, “১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর দুয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।”

ইসি সূত্র জানায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৮ ডিসেম্বর, ৯ ডিসেম্বর, ১০ ডিসেম্বর কিংবা ১১ ডিসেম্বর) সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোটগ্রহণ হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে (৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যে যেকোনো একদিন)।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর

Update Time : ০৭:৪৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫