সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভাইরাল হলো শাহরুখের মার্কশিট

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউডের বাদশা তিনি। পর্দার জাদুতে দশকের পর দশক ধরে বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন। অভিনয়ে তিনি যেমন সেরা, পড়াশোনাতেও যে তিনি তুখোড় ছিলেন, তার প্রমাণ মিলল সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের কলেজের একটি মার্কশিট ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া মার্কশিটটি দিল্লির হংসরাজ কলেজের। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এই কলেজে অর্থনীতিতে স্নাতক (অনার্স) সম্পন্ন করেন শাহরুখ। ভাইরাল মার্কশিটে দেখা যায়, ছাত্র হিসেবে শাহরুখ ছিলেন অত্যন্ত মেধাবী। একাধিক বিষয়ে তিনি ৯২ নম্বর পেয়েছিলেন, যা সে সময়ে রীতিমতো চোখ ধাঁধানো ফলাফল। এছাড়া অঙ্কে ৭৮ এবং পদার্থবিদ্যায় (চযুংরপং) তিনি পেয়েছিলেন ৭৮ নম্বর। তবে ভক্তদের সবচেয়ে বেশি অবাক করেছে তার ইংরেজির নম্বর। বর্তমান সময়ে শাহরুখের ইংরেজি বলার দক্ষতা এবং বাগ্মিতা সবাইকে মুগ্ধ করলেও, কলেজে তিনি ইংরেজিতে পেয়েছিলেন মাত্র ৫১ নম্বর! মার্কশিটটির সত্যতা নিয়েও ভক্তদের মধ্যে কোনো সংশয় নেই। সেখানে উল্লিখিত অভিনেতার জন্ম তারিখ (২ নভেম্বর, ১৯৬৫), বাবার নাম এবং তরুণ বয়সের ছবির সঙ্গে সব তথ্য হুবহু মিলে গেছে। উল্লেখ্য, পড়াশোনায় এমন তুখোড় ছাত্রটিই পরে হয়ে ওঠেন বলিউডের রোমান্স কিং। ছোট পর্দায় ক্যারিয়ার শুরু করে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। প্রথম ছবিতেই বাজিমাত করেন এবং বঙ্ অফিসে সুপারহিট তকমা পান। বাকিটা ইতিহাস।


এই বিভাগের আরো খবর