সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পর্দা কাঁপাতে আসছে ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ চলচ্চিত্র সাংবাদিক ও সমালোচকদের জন্য প্রদর্শিত হয়েছে। ১৯ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সমালোচকরা ছবিটি দেখে এটিকে বলছেন চমকপ্রদ। এটি ভিজ্যুয়াল মুন্সিয়ানা ও আবেগের নতুন রঙ ছড়াবে বলে দাবি করছেন তারা। সমালোচক কোর্টনি হাওয়ার্ড লিখেছেন, ‘অ্যাভাটার ৩’ মনে করিয়ে দেয় কেন সিনেমা হলে সিনেমা দেখা গুরুত্বপূর্ণ। ‘অ্যাভাটার’ সিরিজের এটি তৃতীয় কিস্তি। তবে মনেই হয় না পুরনো কিছু। একদম ইউনিক একটা অনুভূতি জন্মায় দেখতে দেখতে। জেমস ক্যামেরনের কাজ এখনও দুর্দান্ত। সমালোচক শান তাজিপুরও বলেছেন, ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির প্রতিটি দৃশ্যে ক্যামেরন মুগ্ধতা ছড়িয়েছেন। কলাইডারের পেরি নেমিরফ লিখেছেন, সিনেমা দেখে পানডোরার জগতে আবার ঢ়ুকে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে। ফিল্ম লেখক মাইকেল লি বলেছেন, গল্প কিছুটা কম আকর্ষণীয় হলেও ভিজ্যুয়াল ও অ্যাকশন অবিশ্বাস্য। নতুন উপজাতি ও পানডোরার গভীর খোঁজ সিনেমাটিকে আরও আকর্ষণীয় করেছে। নতুন সিনেমাটি আগের পর্বের পরবর্তী কাহিনি। সুল্লি পরিবার তাদের সন্তান নেটেয়ামের মৃত্যু নিয়ে শোক করছে। নতুন বিপদ আসে আগুন উপজাতির মাধ্যমে। সিনেমার প্রধান চরিত্রে থাকছেন স্যাম ওয়ার্থিংটন, জো স্যালদানা, সিগরনি উইভার, স্টিফেন ল্যাং এবং কেট উইন্সলেট। জেমস ক্যামেরন জানিয়েছেন, এই সিনেমার ব্যবসায়িক সাফল্যের ওপর নির্ভর করছে অ্যাভাটার সিরিজের ভবিষ্যৎ। মূল ‘অ্যাভাটার’ সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এরপরের ছবিটি ভালো আয় করলেও প্রথমটির রেকর্ড ভাঙতে পারেনি। নির্মাতা প্রত্যাশা করছেন, তৃতীয় কিস্তি দিয়ে বাজিমাত করবেন তিনি।

 


এই বিভাগের আরো খবর