সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিন্নধর্মী এক চ্যালেঞ্জ শুরু করলেন পরীমণি

প্রতিনিধি: / ৬৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বাংলা সিনেমার জনপ্রিয় তারকা পরীমণি। রুচিশীল শাড়ি ও নান্দনিক সাজে প্রায়ই নজর কাড়েন তিনি। বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক শাড়িকে ঘিরে এবার নতুন উদ্যোগে নিলেন এই নায়িকা। শুরু করলেন এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন উন্মাদনা সৃষ্টি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঘোষণা দেন, ‘আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।’ সেই সঙ্গে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মজা করে আরও লেখেন, ‘যে ফেল করবা, সে সিলেট ঘুরতে নিয়ে যাবা।’ তার এই ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই মন্তব্যে চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। অভিনয় আর ফ্যাশন; সব ক্ষেত্রেই পরীমণি এখন দাপুটে উপস্থিতির নাম। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও পরিচিত তিনি। নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত তার ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’ ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। শাড়ির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই কি এই চ্যালেঞ্জ? নেটিজেনদের মতে, পরীমণির এই উদ্যোগ শাড়ি সংস্কৃতিকে আরও এগিয়ে দেবে।


এই বিভাগের আরো খবর