সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৪৮, নিখোঁজ শতাধিক

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিদেশ : ইন্দোনেশিয়ায় এক সপ্তাহের ঘূর্ণিঝড়জনিত প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। এখন পর্যন্ত ২৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) গতকাল শনিবার জানিয়েছে, পশ্চিম সুমাত্রার আগাম জেলায় উদ্ধারকারী দল নতুন করে আরও কয়েকটি মরদেহ উদ্ধার করায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। বিএনপিবি আরও জানিয়েছে, এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। দুর্যোগকবলিত এলাকার বিভিন্ন স্থানে এখনও উদ্ধার অভিযান চলছে। প্রবল বৃষ্টি ও রাস্তা ধসে পড়ায় বহু এলাকায় পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব গত শুক্রবার রাতে জানিয়েছেন, রাত পর্যন্ত ৬১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে এবং ৯০ জনের সন্ধান চলছে। সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, উত্তর সুমাত্রায় আরও ১১৬ জন মারা গেছেন যেখানে আচেহ প্রদেশে মৃতের সংখ্যা কমপক্ষে ৩৫ জন। ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও টানা ভারি বৃষ্টিতে সামপ্রতিক সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে বর্ষাকাল, আর এ সময় ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগের ঝুঁকি বেশি থাকে। কয়েক দিনের মধ্যে সৃষ্ট একটি শক্তিশালী মৌসুমি ঝড় এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়ের ধরণ ও শক্তি বদলে যাচ্ছে—বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাত বাড়ছে এবং আকস্মিক বন্যা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর আগে চলতি মাসেই মধ্য জাভায় ভারি বৃষ্টিজনিত ভূমিধসে কমপক্ষে ৩৮ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ হন। সূত্র : আল-জাজিরা

 


এই বিভাগের আরো খবর