সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজশাহীতে গোপন শুটিং, নতুন ছবিতে আবারও শুভ-মিম জুটি

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিনোদন: ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম আবারও বড়পর্দায় ফিরছেন। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভর অ্যাকশন লুকের কিছু ছবি ছড়িয়ে পড়ে, যা দেখে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, রাজশাহীতে বেশ গোপনীয়তার মধ্যেই নতুন একটি ছবির শুটিং করছেন তিনি এবং সেই ছবিতেই তার সঙ্গে জুটি বাঁধছেন মিম। যদিও দুই তারকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিছুদিন আগেও শুভ ছিলেন প্রায় আড়ালে। জুলাই আন্দোলনের পর তিনি পুরোপুরিই নিমজ্জিত ছিলেন নীরবতায়। তবে ধীরে ধীরে আবার সরব হচ্ছেন এই অভিনেতা। প্রথমে জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে তার একাধিক ছবি আলোচনায় আসে। এরপরই নতুন সিনেমার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার ওপর ভাইরাল হওয়া অ্যাকশন লুকের ছবি বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, শুভর লম্বা চুল, পুরো শরীরজুড়ে রক্তের দাগ, আর দুহাতে রক্তাক্ত কুড়াল। নির্মাতা সূত্র নিশ্চিত করেছে, এগুলো রাজশাহীতে শুটিং হওয়া নতুন সিনেমার দৃশ্য। ছবিটি পরিচালনা করছেন সাইফ চন্দন এবং চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এখনো নাম চূড়ান্ত না হলেও ছবিটি অ্যাকশন ড্রামা ঘরানায় নির্মিত হচ্ছে বলে জানা গেছে। নায়িকা নিয়ে শুরুতে গুঞ্জন ছিল তানজিন তিশাকে কেন্দ্র করে। তবে পরে পরিষ্কার হয়, শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। দুই বছর পর বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে আছেন তিনি, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। মিমের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে কল রিসিভ করেন তার মা। তিনি জানান, তারা রাজশাহীতে আছেন, তবে মিমের কাজ সম্পর্কে কিছু বলতে চাননি। অন্যদিকে, মিম তার সামাজিক মাধ্যমে ঢাকার বাইরে অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই মুক্তি পেতে পারে শুভ-মিমের এই নতুন ছবিটি। উৎসব মৌসুমে এটি হতে পারে বড় চমক। এর আগে তারা জুটি বেঁধেছিলেন তারকাঁটা এবং সাপলুডু ছবিতে, দুটিতেই প্রশংসা পেয়েছিল তাদের রসায়ন। শুভকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া নীলচক্র ছবিতে, আর মিমকে দেখা গেছে অন্তর্জাল এবং কলকাতার মানুষ ছবিতে।


এই বিভাগের আরো খবর