সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৮ জনের প্রাণহানি, আহত ৫৮

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বিদেশ : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে কমপক্ষে আট নিহত ও আরো ৫৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার দেশটির একজন দুর্যোগ কর্মকর্তা একথা জানিয়েছেন। জাতীয় দুর্যোগ সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে উত্তর সুমাত্রায় বৈরী আবহাওয়া বিরাজ করছে, গত সোমবার থেকে তাপানুলি সেলাতান জেলার কিছু অংশ প্লাবিত হয়েছে। বিএনপিবি’র মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেন, ‘তাপানুলি সেলাতানে বন্যা ও ভূমিধসের কারণে আটজন প্রাণ হারিয়েছেন এবং আরো ৫৮ জন আহত হয়েছেন। সেখানকার ২ হাজার ৮৫১ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় দুর্যোগ সংস্থা ধ্বংসাবশেষ অপসারণের জন্য ভারী সরঞ্জাম মোতায়েন করেছে। যার ফলে জেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, প্রদেশের অন্তত তিনটি জেলা বন্যা ও ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে অতিবৃষ্টির কারণে ভূমিধস, আকস্মিক বন্যা এবং জলবাহিত রোগ দেখা দেয়। জলবায়ু পরিবর্তন ঝড়ের ধরণকে প্রভাবিত করে, যার মধ্যে রয়েছে ঋতুর সময়কাল ও তীব্রতা পরিবর্তন, যার ফলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং তীব্র বাতাসের সৃষ্টি হয়। চলতি মাসেই মধ্য জাভায় আরেকটি ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন এখনো নিখোঁজ রয়েছে।


এই বিভাগের আরো খবর