সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মানববিহীন শেনঝৌ-২২ মহাকাশযান উৎক্ষেপণ করল চীন

প্রতিনিধি: / ৫৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিদেশ : মানববিহীন শেনঝৌ-২২ মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। গতকাল মঙ্গলবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনের বরাত দিয়ে খবর আনাদোলুর। খবরে বলা হয়, মহাকাশযানটি শিগগিরই চীনের নিজস্ব তিয়াংগং মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হবে, যেখানে বর্তমানে তিনজন চীনা নভোচারী গবেষণা ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এর আগে শেনঝৌ-২১ মহাকাশযানটি গত সপ্তাহে তিন নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরে আসে। তবে তাদের ফেরার সময়সূচি নির্ধারিত সময়ের চেয়ে ৯ দিন পিছিয়ে যায়, কারণ মহাকাশযানটি মহাজাগতিক ধূলিকণার (স্পেস ডেব্রি) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত ৫ নভেম্বর চায়না ম্যানড স্পেস এজেন্সি জানায়, শেনঝৌ-২০ মহাকাশযানটি ক্ষুদ্র কক্ষপথীয় ধূলিকণার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এটি ‘নভোচারীদের নিরাপদ প্রত্যাবর্তনের শর্ত পূরণ করছে না।’ তাই তারা সাময়িকভাবে কক্ষপথেই অবস্থান করেন। চীনের ষষ্ঠ মানববাহী মহাকাশ মিশন হিসেবে শেনঝৌ-২১-এ তিন নভোচারী ছিলেন, যাদের স্থানীয়ভাবে ‘তাইকোনট’ বলা হয়। সেখানে চীনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী নভোচারীও ছিলেন। এ ছাড়া পরীক্ষামূলক গবেষণার অংশ হিসেবে চারটি ইঁদুরও মহাকাশে পাঠানো হয়। গত সপ্তাহে শেনঝৌ-২০ মহাকাশযানের মাধ্যমে সেই ইঁদুরগুলো পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে।


এই বিভাগের আরো খবর