সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্ষণের দায়ে দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিদেশ : ইরান ধর্ষণের অভিযোগে দোষী এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। গতকাল মঙ্গলবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে দুই নারীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর ওই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটির বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সরকারি সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, সুপ্রিম কোর্ট রায় বহাল রাখার পর বাসতাম শহরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মিজান প্রাদেশিক বিচার বিভাগের প্রধান মোহাম্মদ আকবরির উদ্ধৃতি দিয়ে বলেছে, রায় ‘সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট পর্যালোচনার পর নিশ্চিত এবং কার্যকর করা হয়েছে।’ প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি দুই নারীর সঙ্গে প্রতারণা করেছে এবং জোর করে ধর্ষণ করেছে।তারা আরো জানিয়েছে, ওই ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে ভুক্তভোগীদের সম্মান নষ্ট করার ভয় দেখাত। দোষীর পরিচয় এবং তার সাজা ঘোষণার তারিখ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইরান সাধারণত কারাগারের ভেতরে মৃত্যুদণ্ড কার্যকর করে। খুনের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে ফাঁসি কার্যকর করার দুই সপ্তাহ পরে এই শাস্তি দেওয়া হলো। এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র বেশির ভাগ দোষীকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান।


এই বিভাগের আরো খবর