সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মালয়েশিয়ার সাত রাজ্যে বন্যাকবলিত ১১ হাজারেরও বেশি মানুষ

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিদেশ : মালয়েশিয়ার সাতটি রাজ্যে প্রবল বৃষ্টির কারণে বন্যা দেখা দেওয়ায় ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে গতকাল সোমবার জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা। তবে এ পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। এই সাতটি রাজ্য হলো- কেদাহ, কেলান্তন, পেনাং, পেরাক, পেরলিস, তেরেঙ্গানু ও সেলাঙ্গর। রয়টার্স লিখেছে, প্রতি বছর অক্টোবর থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলা বর্ষাকালে মালয়েশিয়ার পূর্ব উপকূলে বন্যা একটি সাধারণ ঘটনা, এবং প্রতি বছরই এ সময় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক প্রতিবেদনে দেখা গেছে, গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৬টা পর্যন্ত ওই সাত রাজ্যের তিন হাজার ৮৩৯টি পরিবারের ১১ হাজার ০৯ জন সদস্য বন্যাকবলিত হয়েছেন।থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তন সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছে, যেখানে ৮ হাজার ২২২ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বন্যার কারণে বাস্তুচ্যুত লোকজনের জন্য ওই সাতটি রাজ্যে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ খোলা হয়েছে। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, উত্তরপশ্চিমাঞ্চলীয় পেরলিস রাজ্যের ওয়াং কেলিয়ান গ্রামে টানা বৃষ্টির মধ্যে গতকাল রোববার একটি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০০ মানুষ আটকা পড়েছেন। তবে রোববার রাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামা এক জেলা পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায় যে, ওই লোকজন আটকা পড়লেও তারা নিরাপদ আছেন এবং উঁচু স্থানে একটি মসজিদে আশ্রয় নিয়েছেন। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর