সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত, আহত ২৮

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিদেশ : ভারতের তামিলনাড়ুতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। গতকাল সোমবার এই দুর্ঘটনায় দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বেসরকারি বাস এবং টেনকাসি থেকে কোভিলপট্টিগামী আরেকটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী বাসটি বেপরোয়াভাবে চলছিল। তদন্তকারীরা মনে করেন, কেসার বাস চালকের দ্রুতগতি এবং অবহেলাজনিত গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আহত ২৮ জন যাত্রীর সকলেই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা গুরুতর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর