সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলার চেষ্টা, নিহত ৬

প্রতিনিধি: / ৭৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিদেশ : পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারির (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী হামলার চেষ্টা হলে নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে কমপক্ষে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় এফসির তিন সদস্য প্রাণ হারিয়েছেন। খবর জিও নিউজের। গতকাল সোমবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের কর্মকর্তা ড. মিয়া সাঈদ বলেন, তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী কনস্টেবল সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেছিল। একজন হামলাকারী এফসি সদর দপ্তরের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটায় এবং বাকি দুজন সদর দপ্তরের প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়। ড. মিয়া সাঈদ আরও বলেন, এফসির সদস্যরা তাৎক্ষণিক আত্মঘাতী হামলাকারীদের গুলি করে এবং প্রাঙ্গণে থাকা দুই সন্ত্রাসীকে হত্যা করে। পুলিশ কর্মকর্তা ড. সাঈদ বলেন, এফসি কর্মীদের সময়োপযোগী পদক্ষেপ হামলাকারীদের একটি বড় ঘটনা ঘটানো থেকে বিরত রাখতে সাহায্য করেছে। নিরাপত্তা বাহিনীগুলো তল্লাশি অভিযান শুরু করায় সদর দপ্তরের আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে এবং যান চলাচলের রুট পরিবর্তন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় দুই এফসি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এদিকে, ফেডারেল কনস্টাবুলারির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবালও তিনজন হামলাকারীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আত্মঘাতী হামলায় তিনজন এফসি সদস্য শহীদ হয়েছেন। এফসি সদর দপ্তরের ভেতরে ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জাভেদ ইকবাল।


এই বিভাগের আরো খবর