সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা

প্রতিনিধি: / ৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ইউক্রেন মস্কো অঞ্চলের একটি বড় তাপ ও বিদ্যুৎ কেন্দ্রকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে বলে রাশিয়ার এক আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন। গতকাল রোববারের এই হামলায় আগুন ধরে যায় এবং ব্যাকআপ বিদ্যুৎ চালু করতে হয়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানান, ইউক্রেনীয় ড্রোনগুলো রাজধানী ক্রেমলিন থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত শাতুরা পাওয়ার স্টেশনকে আঘাত করে। টেলিগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পরপর বিস্ফোরণের শব্দ এবং তারপর রাতের আকাশে আগুনের গোলা উঠতে দেখা গেছে। ভোরোবিয়ভ বলেন, কিছু ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। কয়েকটি স্টেশনের ভেতরেই পড়ে। ফলে সেখানে আগুন লাগে, যা এখন নিয়ন্ত্রিত। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের বরাতে কোমারসান্ত পত্রিকা জানিয়েছে, কেন্দ্রের তিনটি বড় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। প্রতিটি ট্রান্সফরমারের আয়তন প্রায় ৬৫ বর্গমিটার। গভর্নর আরও জানান, ব্যাকআপ বিদ্যুৎ চালু করা হয়েছে এবং বাইরে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকায় এলাকাটিতে মোবাইল হিটিং সিস্টেম পাঠানো হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তাদের ঘরে এখন গরম নেই। রাশিয়াও গত কয়েক মাস ধরে ইউক্রেনের জ্বালানি ও তাপ সরবরাহ স্থাপনাগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করছে।


এই বিভাগের আরো খবর