Dhaka ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক- ১

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১০৫ Time View

পিরোজপুর প্রতিনিধি: ডাকাতির সময় পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায়
আরেক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার ভোররাতে সদর উপজেলার পশ্চিম
দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলাল এর বাড়িতে ডাকাতির এ
ঘটনা ঘটে।
ঘটনায় নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আটককৃত সবুজ হাওলাদার (৫৫) এর
বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক রাধা রমন এর নেতৃত্বে থাকা পুলিশের একটি টহল টিম
পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। এদিকে স্থানীয়দের ধাওয়ায়
অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
তবে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের বালা ও শাঁখা সহ
অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন দুলালের ভাই অমলেশ চন্দ্র রায়।

Tag :
About Author Information

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক- ১

Update Time : ০৬:১৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫