সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘আমাকে ফ্যাসিস্ট বলতে পারো’, মামদানিকে প্রেসিডেন্ট ট্রাম্প

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে করেছেন। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘মামদানি যদি তাকে ‘ফ্যাসিস্ট’ বলে থাকে, এ নিয়ে তিনি আপত্তি করবেন না।’ মামদানি নিজের নির্বাচনী প্রচারণা সমাবেশে এই শব্দটি ব্যবহার করেছিলেন। গতকাল শনিবার সিএনএন জানিয়েছে, বৈঠকটি দুর্দান্ত এবং ফলপ্রসূ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের একটি মিল আছে, আমরা চাই শহরটি ভালোভাবে চলুক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি তিনি একজন খুব ভালো মেয়র হবেন। তার সাফল্য আমাকে খুশি করবে। দলগত পার্থক্য থাকলেও তার কিছু কাজ কিছু রক্ষণশীল এবং উদারপন্থী মানুষকে চমকে দিতে পারে।’ বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়ে মামদানি বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে আমি কৃতজ্ঞ। আমরা জীবনযাত্রার ব্যয়, ভাড়া, মুদিখানা ও ইউটিলিটি সমস্যার সমাধানে একসাথে কাজ করার জন্য প্রস্তুত।’ উভয় নেতা রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও নগরীর উন্নয়ন এবং বাসিন্দাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ সমাধানে মনোনিবেশ করেছেন।


এই বিভাগের আরো খবর