সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হিন্দু স্ত্রীকে খ্রিস্টান ধর্মে আনার আশা প্রকাশ করলেন জেডি ভ্যান্স

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বিদেশ : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি বলেছেন যে তিনি আশা করেন একদিন তার স্ত্রী তার মতোই খ্রিষ্টধর্মে অনুপ্রাণিত হবেন। তবে এই মন্তব্য ভারতের ভেতরে এবং ভারতীয় প্রবাসীদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা ও ধর্মান্তরকে ঘিরে পুরোনো বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। গত মাসে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে টার্নিং পয়েন্ট ইউএসএ-এর এক অনুষ্ঠানে এক দর্শক ভ্যান্সকে প্রশ্ন করেন-আমেরিকান দেশপ্রেম এবং খ্রিষ্টধর্মকে কেন একসঙ্গে জুড়ে দেখা হচ্ছে? উত্তরে ভ্যান্স বলেন, তার স্ত্রী উষা ভ্যান্স একটি হিন্দু পরিবারে বড় হয়েছেন, যদিও পরিবারটি খুব ধার্মিক ছিল না। ভ্যান্স নিজে ইভানজেলিকাল পরিবারে বেড়ে উঠলেও ২০১৯ সালে ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন। আমি কি আশা করি একসময় তিনি সেই একইভাবে অনুপ্রাণিত হবেন । এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভারত ও ভারতীয় প্রবাসীদের একাংশের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে ধর্মান্তর উৎসাহ দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখেন। সমালোচনার জবাবে ভ্যান্স এক এঙ্ পোস্টে লেখেন-অনেক আন্তঃধর্ম বৈবাহিক পরিবারে যেমন হয়, তিনিও শুধু আশা প্রকাশ করেছেন; তবে স্ত্রী যাই সিদ্ধান্ত নিন, তিনি তাকে সমর্থন করবেন। টার্নিং পয়েন্ট ইউএসএ’র ওই অনুষ্ঠানে ভ্যান্স জানান, তিনি এবং তার স্ত্রী যখন প্রথম পরিচিত হন তখন দুজনই মূলত সংশয়বাদী বা নাস্তিক ছিলেন। পরে সিদ্ধান্ত হয় তাদের সন্তানদের খ্রিষ্টধর্মীয় পরিবেশে বড় করা হবে। উষা ভ্যান্স জুন মাসে এক সাক্ষাৎকারে বলেছেন,আমি ক্যাথলিক নই এবং হওয়ার ইচ্ছা নেই। সন্তানরা ক্যাথলিক স্কুলে পড়ে, তবে তারা চাইলে ক্যাথলিক বাপ্তিস্ম নিতে পারে। তিনি আরও জানান, সন্তানদের তার পরিবার থেকেও হিন্দু ধর্মের রীতিনীতি শেখানো হয় এবং তাদের হিন্দু নানী নিয়মিত মন্দিরে যান, পূজা করেন।

 


এই বিভাগের আরো খবর