Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে রাজধানীতে অন্তত ৩ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭৫ Time View

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। সবশেষ তথ্য অনুযায়, রাজধানীর বংশালে অন্তত তিন জন নিহত হয়েছেন।

জানা গেছে, ভূমিকম্পে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

বংশাল থানার ডিউটি অফিসার এক গণমাধ্যামে বিষয়টি নিশ্চিত করেছেন সকাল সোয়া ১১টার দিকে।

তাঁর ভাষ্য, “বংশালের কসাইতলীতে এক পাঁচ তোলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন।”

নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু। আরেকজন ওই মেডিকেল কলেজেরই ৫২ব্যাচের শিক্ষার্থী। তার নাম রাফিউল। অপর একজনের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, রেলিং পড়ে নিহতদের রক্তাক্ত দেহ রাস্তায় পড়েছে আছে। আশপাশের কয়েকজন লোক দৌড়ে এসে সেগুলো উদ্ধার করছেন। অন্তত একজনের মুখ ও মাথার সামনের অংশ থেতলে গেছে।

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শক্তিশালী ভূমিকম্পে রাজধানীতে অন্তত ৩ জনের মৃত্যু

Update Time : ১২:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫