Dhaka ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৮৫ Time View

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, “নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর কোনো ধারায় মানহানি মামলার সুযোগ নেই। হেট স্পিচ যদি ভায়োলেন্স ক্রিয়েট করে কিংবা ভায়োলেন্স কল করে তখনই মামলার সুযোগ রয়েছে, তার আগে নয়।”

ফয়েজ আহমদ বলেন, “মানহানি, সম্মানহানি, কটূক্তি, অপমান ইত্যাদির নাম করে সাইবার আইন অপব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি। সুতরাং কোনো পক্ষ যাতে সাইবার অধ্যাদেশের নাম করে মানহানি মামলা না দেয় এবং আইনটির অপব্যবহার না করে, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহবান জানাই।”

এর আগে, চলতি বছরের ২২ মে সাইবার অপরাধ প্রতিরোধ ও বিচারে এবং অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। যা পরে গেজেট আকারে প্রকাশ করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মানহানি বা অপমানের অভিযোগে মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত

Update Time : ১২:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫