সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানের অগ্নিকাণ্ডে নিখোঁজ ১

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিদেশ : জাপানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে একজন নিখোঁজ এবং ১৭৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার গতকাল বুধবার এ কথা জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর ওইটাতে আগুন নেভাতে এখনও দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন কাছাকাছি একটি বনভূমিতে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সরকারি সমপ্রচারক এনএইচকে। খবর বার্তা সংস্থা এএফপি’র। দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের শহরের একজন ব্যক্তি এনএইচকে-কে বলেন, ‘আগুনের শিখা উঁচুতে উঠে, আকাশ লাল হয়ে যায় এবং তীব্র বাতাস ছিল। আমি কখনও ভাবিনি যে এটি এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে।’ অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘পিছনের পাহাড়টি জ্বলছিল। আমি আমার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্টফোনটি আমার সঙ্গে করে এনেছিলাম।’ আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় ১১৫টি পরিবারের ১৭৫ জন সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে। এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওইতা প্রিফেকচারের গভর্নর সম্ভাব্য সহায়তার বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় একজনের খোঁজ পাওয়া যায়নি এবং ওইতার কয়েকটি এলাকার ৩০০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর