সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় নিহত ৯

প্রতিনিধি: / ৭৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিদেশ : ইউক্রেনের টেরনোপিলে গতকাল রাতভর রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। গতকাল বুধবার ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় শহরটিতে এই যুদ্ধের সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে গতকালের হামলা ভয়াবহতম। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, টেরনোপিলে ৯ তলা আবাসিক ভবনে হামলা হয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয় হলো- সেখানে ৯ জন মারা গেছে। হামলার পর ধোঁয়াচ্ছন্ন বিধ্বস্ত বহুতল ভবনের ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি। জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন আটকা পড়ে থাকতে পারে। সামপ্রতিক মাসগুলোতে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে মস্কো। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এবং শীতের আগে বেশ কয়েকটি বেসামরিক স্থানেও হামলা করেছে রাশিয়া।


এই বিভাগের আরো খবর