সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ

প্রতিনিধি: / ৫৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিদেশ : ইসলামাবাদে ২৭তম সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যৌথ বিরোধী জোট তেহরিক তাহাফ্ফুজ-এ-আইন পাকিস্তান (টিটিএপি)। গতকাল মঙ্গলবার পার্লামেন্ট হাউজ থেকে শুরু হওয়া মিছিল সুপ্রিম কোর্টের সামনে গিয়ে শেষ হয়। জোটের প্রধান মাহমুদ খান আচাকজাই, আল্লামা রাজা নাসির আব্বাস, ব্যারিস্টার গোহর আলী খানসহ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মীরা বিক্ষোভে অংশ নেন। শান্তিপূর্ণভাবে সমাপ্ত এই কর্মসূচির পর পিটিএপি দেশজুড়ে ব্ল্যাক ডে পালনের ঘোষণা দেয়। বিক্ষোভস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আল্লামা আব্বাস বলেন, পাকিস্তানে ন্যায়বিচারের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সংবিধান এখন বিতর্কিত দলিলে পরিণত করা হয়েছে। কোনো আইনই সংবিধানের চেতনার বিরুদ্ধে যেতে পারে না। টিটিএপি নেতৃত্বের দাবি, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে। আল্লামা আব্বাস বলেন, মানুষকে নীরব করে রাখা হচ্ছে, মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা বেঁচে থাকা পর্যন্ত চুপ থাকবো না। জোটটি জানিয়েছে, আগামী শুক্রবার সারা দেশে সমর্থকেরা কালো ব্যাজ পরিধান করে ব্ল্যাক ডে পালন করবে। পাশাপাশি আন্দোলনের অংশ হিসেবে একটি জাতীয় সম্মেলন আহ্বান করা হচ্ছে। গত সপ্তাহে পাকিস্তান পার্লামেন্ট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় ২৭তম সাংবিধানিক সংশোধনী পাস করে, যার মাধ্যমে বিচারিক কাঠামো এবং সামরিক কমান্ড ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই সংশোধনী নিয়েই দেশজুড়ে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সূত্র: জিও নিউজ


এই বিভাগের আরো খবর