সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ সশস্ত্র যোদ্ধা নিহত

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিদেশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তের কাছে দুটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযান চালিয়ে ১৫ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী এই খবর জানিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতি অনুসারে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে প্রথমে অভিযান চালিয়ে ১০ জন পাকিস্তানি তালেবানকে হত্যা করে সেনারা। এরপর উত্তর ওয়াজিরিস্তান জেলায় দ্বিতীয় অভিযানে আরো পাঁচ যোদ্ধা নিহত হয়। ওই এলাকায় আরো কোনো সন্ত্রাসবাদী লুকিয়ে আছেন কি না, তা নিশ্চিত হতে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। সেনাবাহিনী নিহতদের ‘খাওয়ারিজ’ হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে আফগানিস্তান ও ভারতের সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের জন্য। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর সদস্যরাও রয়েছে। তবে যোদ্ধাদের সমর্থনের অভিযোগ কাবুল ও নয়াদিল্লি অস্বীকার করেছে। পাকিস্তানি তালেবানরা আফগানিস্তানের তালেবান থেকে পৃথক গোষ্ঠী হলেও, তারা মিত্র গোষ্ঠী। অনেক টিটিপি নেতা এবং যোদ্ধা আফগান সীমান্তের ওপারে অভয়ারণ্য থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে বলে বিশ্বাস পাকিস্তানের, যা ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। পাকিস্তানে খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশে আবার সন্ত্রাসবাদী তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠেছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) সরকারের সঙ্গে বিদ্যমান এক অস্ত্রবিরতি ২০২২ সালের নভেম্বরে ভেঙে দেওয়া পর থেকেই দেশটিতে সন্ত্রাসবাদী হামলা বাড়তে শুরু করে। সূত্র : এপি


এই বিভাগের আরো খবর