সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে বলল চীন

প্রতিনিধি: / ৭৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বিদেশ : তাইওয়ানকে নিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যকে ঘিরে দু’দেশ পরস্পরের টানা সমালোচনা এবং রাষ্ট্রদূতদের তলবের পর চীন তাদের নাগরিকদের জাপান ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। বেইজিং থেকে এএফপি জানায়, জাপানের নিকটতম দ্বীপ থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত স্ব-শাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন। তবে, তাইওয়ানে কোনো হামলা হলে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে বলে গত ৭ নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি মন্তব্য করেন। এই মন্তব্যের পরই উত্তেজনা বাড়ে। গত শুক্রবার বেইজিং জানায়, তারা জাপানের রাষ্ট্রদূতকে ডেকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে, টোকিও বলেছে যে তারাও একটি ‘অপ্রাসঙ্গিক’ এবং পরে প্রত্যাহার করা অনলাইন পোস্টের জন্য চীনের রাষ্ট্রদূতকে তলব করেছিল। তবে, জাপান বরাবরই বলে আসছে, তাইওয়ান বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বেইজিং সময় শুক্রবার গভীর রাতে জাপানে অবস্থিত চীনের দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট-এর এক পোস্টে সেদেশের নাগরিকদের জাপান ভ্রমণ নিয়ে সতর্ক করে। পোস্টে বলা হয়, ‘সমপ্রতি জাপানি নেতারা তাইওয়ান নিয়ে প্রকাশ্যে উসকানিমূলক মন্তব্য করেছেন। এতে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ সেখানে আরও বলা হয়, ‘বর্তমান পরিস্থিতি জাপানে অবস্থানরত চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা ও জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।’ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাপানে চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো তাদের নাগরিকদের নিকট ভবিষ্যতে জাপান ভ্রমণ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে। ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের দখলে থাকা তাইওয়ানকে দীঘদিন ধরে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে বেইজিং। চীন জানায়, তাইওয়ান দখলে নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হতে পারে।


এই বিভাগের আরো খবর