সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক হামলা

প্রতিনিধি: / ৭২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিদেশ : ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি জেলায় গতকাল শুক্রবার সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র এই তথ্য জানিয়ে বলেছেন, হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে। এএফপির সাংবাদিকরা রাজধানীর কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার ঘণ্টাখানেক পর হামলার সত্যতা স্বীকার করা হলো। ২০২২ সালে সামরিক আগ্রাসন শুরুর পর সামপ্রতিক মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনা, রেল যোগাযোগ ব্যবস্থাসহ আবাসিক এলাকাগুলোতেও হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সশস্ত্র বাহিনী। গতকাল শুক্রবার রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক। অন্যদিকে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটস্কো এটিকে ‘ব্যাপক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, রাশিয়ার হামলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া আরও ৪০ জেনেরও বেশি লোককে আগুন ও ধ্বংসের হাত থেকে উদ্ধার করা হয়েছে। মেয়র ক্লিটস্কো বলেন, কিয়েভের ১০টি জেলার মধ্যে আটটি জেলার বহু ভবনে আগুন ধরে গেছে বা ধ্বংস হয়েছে। এসব জায়গায় জরুরি বিভাগের মেডিকেল দলগুলো কাজ করছে। তিনি আরও জানান, একজন গর্ভবতী নারীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরেকজন পুরুষ। মেয়র ভিটালি ক্লিটস্কো সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, তাপ উৎপাদনকারী ব্যবস্থার বেশকিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর টাচেঙ্কো হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘রাশিয়ানরা আবাসিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভের অনেক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। প্রায় প্রতিটি জেলাতেই হামলা চালানো হয়েছে।’ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর চাপ বাড়ানোর পদক্ষেপ নেওয়ার মুখে রাশিয়া কিয়েভে এই হামলা চালাল।


এই বিভাগের আরো খবর