সর্বশেষ :
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন।। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্তের ভীড় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি, কোন আসনে কে? রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর রাজধানীতে ৫০ থানার ওসিকে বদলি ঢাকা বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে.. বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন মির্জাগঞ্জে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠন,  সভাপতি জুয়েল, সম্পাদক মামুন চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন: সিইসি

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, খেলোয়াড়রা যদি নিয়ম মেনে না খেলে, তাহলে রেফারির ভূমিকা ঠিক থাকলেও খেলার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে এ মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজনৈতিক দলগুলো, আর নির্বাচন কমিশন থাকবে নিরপেক্ষ রেফারি হিসেবে। কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, নির্বাচনের বিশ্বাসযোগ্যতাও হারাবে।”

সিইসি আরও বলেন, “ইসি পোস্টার নিষিদ্ধ করলেও পুরো ঢাকা শহর এখনো পোস্টারে ভরা। এটি অনভিপ্রেত। যদি দলগুলো নিজেরাই পোস্টার সরিয়ে ফেলে, সেটিই হবে সবচেয়ে ভদ্র আচরণ।” আচরণবিধি ভঙ্গের বিষয়ে তিনি স্পষ্টভাবে জানান, কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।

বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রেক্ষাপটে কমিশনের ওপর নানা চাপ রয়েছে বলেও জানান তিনি। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন সিইসি নাসির উদ্দিন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সিইসির ভাষায়, “সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এখন এক ধরনের মুসিবত বা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।”


এই বিভাগের আরো খবর