সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়ির মূল মালিকসহ সর্বশেষ ক্রেতা আটক

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বিদেশ : দিল্লির লালকেল্লার কাছে একটি চলন্ত হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ওই গাড়ির মূল মালিককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩। ভারতের দিল্লি পুলিশ এই তথ্য জানিয়েছে। দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেন, ধীরে চলা একটি গাড়ি লাল সিগন্যালে থেমেছিল এবং সেই মুহূর্তেই গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আশপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি এখনো মূল মালিকের নামেই নিবন্ধিত থাকায় তাকে আটক করা হয়েছে। দিল্লি পুলিশ বলছে, ওই ব্যক্তি ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন এবং পরে তিনি গাড়িটি দিল্লির আরেক ব্যক্তির কাছে বিক্রি করেন। ওই ব্যক্তিও আবার সমপ্রতি গাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছেন। পুলিশ আরও জানিয়েছে, গাড়িটির সর্বশেষ ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাড়িটির নম্বরপ্লেট ছিল ভারতের হরিয়ানা রাজ্যের। সূত্র: আল জাজিরা


এই বিভাগের আরো খবর