Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৮৪ Time View

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে ঘটনা স্থল থেকে পালিয়ে যান। তবে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।

মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে সোমবার সকাল ৭টার দিকে উপদেষ্টার প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ করে বলেন, “গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

ঘটনা সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে স্যার সৈয়দ রোডে প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। দুইটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন বলে জানা যায়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

Update Time : ০৮:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫