সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার আল-শারা, সেনাদের সঙ্গে খেলছেন বাস্কেটবল

প্রতিনিধি: / ৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিদেশ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের জন্য গত শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর। ওয়াশিংটনের ‘সন্ত্রাসবাদের কালো তালিকা’ শারার নাম বাদ দেওয়ার একদিন পর এই সফরটি হলো। ১০ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তার দেখা হবে। স্কাই নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গিয়ে সিরিয়ার নেতা শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বাস্কেটবল খেলেছেন। ট্রাম্পের সঙ্গে ‘ঐতিহাসিক’ বৈঠকের আগে সিরিয়ান পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি বাস্কেটবল খেলার ভিডিও ক্লিপটি অনলাইনে শেয়ার করেন। গত বছর শারার নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে শারার সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, আল-শারা সরকার যুক্তরাষ্ট্রের দাবি পূরণ করছে। এর মধ্যে নিখোঁজ আমেরিকানদের খুঁজে বের করার জন্য কাজ করা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূল করা অন্তর্ভুক্ত। পিগট বলেন, ‘বাশার আল-আসাদের বিদায়ের পর এবং আসাদ সরকারের অধীনে ৫০ বছরেরও বেশি সময় ধরে দমন-পীড়নের পর সিরিয়ার নেতৃত্বের অগ্রগতির স্বীকৃতিস্বরূপ এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

 


এই বিভাগের আরো খবর