সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগান-পাকিস্তান উত্তেজনা ‘থামাতে’ ইসলামাবাদ যাচ্ছেন তুর্কি মন্ত্রীরা

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিদেশ : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সামপ্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। গতকাল রোববার আজারবাইজান থেকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ কথা জানিয়েছেন। তিনি জানান, তুরস্কের ভূমিকম্প অঞ্চল থেকে গাজায় কন্টেইনার পাঠানোর প্রস্তুতিও চলছে। গাজায় ‘সর্বোচ্চ সহায়তা’ প্রদান করা হবে। এরদোয়ান উল্লেখ করেন, গাজায় জরুরি প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল সাহায্যের বিষয় নয়, বরং মানবতার বিষয়। আজারবাইজানের কারাবাখ বিজয়ের পর ‘শান্তির বাতাস বইছে’ উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক আজারবাইজানের সঙ্গ সমন্বয় করে আর্মেনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া অনুসরণ করছে। সুদানে চলমান সংঘাতের বিষয়ে তুর্কি নেতা বলেন, তুরস্ক কেবল দর্শক হয়ে থাকতে পারে না এবং দেশটিতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর